///

কিশোরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

8 mins read

কিশোরগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় একটি পার্কে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয় এবং তাদের কৃতিত্বের জন্য সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা:দীন মোহাম্মদ, উদ্বোধন করেন  কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুল হাসান , বিশেষ অতিথি কিশোরগঞ্জ প্রেসক্লাব সভাপতি নাসিম  খান, সহ সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সার্বিক তত্বাবধানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক খন্দকার  আনোয়ার হোসেন, সঞ্চালনায় মো আল-আমীন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version