///

ময়মনসিংহে শব্দদূষণ রোধে গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

4 mins read

বিভাগীয় জেলা সদর ময়মনসিংহে শব্দদূষণ বিষয়ে পেশাজীবি গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে নগরীর অনুভব কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসন ও বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের আয়োজনে দুই শতাধিক পেশাদার গাড়িচালকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

এ সময়ে পরিবেশ অধিদপ্তর, পুলিশ প্রশাসন, বিআরটিএ সার্কেল, শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে জনসচেতনতা বৃদ্ধিতে সড়কে চলাচলরত গাড়িতে স্টীকার লাগিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের গাড়িচালকদের শব্দদূষণ বিষয়ে পরামর্শ দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version