////

ঘটনার আট ঘন্টার মধ্যে রাব্বী হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্দুল খালেক গ্রেফতার

6 mins read

ময়মনসিংহ নগরীর মাসকান্দা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনার ৮ ঘন্টার মধ্যে (বৃহস্পতিবার) গতরাতে ময়মনসিংহ সদরের রঘুরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজি ও পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে র‌্যাব।

আজ (শুক্রবার) সকালে র‌্যাব-১৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ময়মনসিংহ র‌্যাব সদর কোম্পানি কমান্ডার মো. শামসুজ্জামান। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অভিযুক্ত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। মূলত চাঁদাবাজি এবং পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৩ আগস্ট দুপুর ১২টার দিকে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রাব্বীকে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় গুরুতর আহত হন নিহতের ভাই রিয়াদও। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version