

সিলেটের কোম্পানীগঞ্জের ১নং ইসলামপুর পশ্চিম ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (মোটর সাইকেল মার্কা) জিয়াদ আলী ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দিনব্যাপি গণসংযোগ করেন।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নয়াগাঙ্গেরপাড়, টুকেরগাওঁ, ডাকঘর, টুকের বাজার এলাকায় মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে প্রচারণা করেন।
এসময় তিনি ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দেন দিয়ে বলেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে আমি প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে ইউনিয়ন বাসীর কল্যাণে কাজ করব। শিক্ষা, সমাজিক ও গ্রামিণ উন্নয়ন স্বার্থে মোটরসাইকেল মার্কায় দিতে অনুরোধ করেন তিনি।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন নয়াগাঙ্গের পাড় গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃ আকুদ্দুস মিয়া, বশর মিয়া, শামসু মিয়া, হানিফ মিয়া, মিজান চৌধুরী, আমান উল্লাহ, জাহের মিয়া, কবির মিয়া, আজাদ, শওকত আলী, সাদ্দাম হোসেন, বাদশা, আরমান আহমদ, মোস্তাক আহমদ, নাজমুল হক সুমন, সাহারিয়ার কামরান, পলাশ চৌধুরী, সাজ্জাদ সহ শতাধিক কর্মী-সমর্থক।


