

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ১০ ঘটিকায় ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় খতনা ক্যাম্প শুরু হয়।
খৎনা ক্যাম্পের উদ্বোধন করেন ডাঃ বি কর্মকার। এসময় উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ প্রবাসী কল্যাণ সমিতির সহ-সভাপতি নুরুল ইসলাম, অর্থ সম্পাদক রায়হান আহমদ, সমাজসেবা সম্পাদক গোলাম দস্তগীর খান ছামিন, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান মাহমুদ শাহ, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ, ইউপি সদস্য রেজাউল করিম রাজু, আব্দুর রউফ, রাজু আহমদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সদস্য রেদোয়ান হোসেন রাজু, সমিতির উপদেষ্টা আব্দুল মান্নান, চুনু মিয়া, শেখ কামরুজ্জামান, আবুল লেইছ, ছয়েফ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর। দিন ব্যাপি খৎনা ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিম। ক্যাম্পের শুরুতেই দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম খায়রুল আমীন মাহমুদী।
দিনব্যাপি খৎনা ক্যাম্পের কাজে সহযোগিতা করেন নজরুল ইসলাম, সায়েম আহমদ, লোকমান আহমদ, রহিম উদ্দিন, এমাদ উদ্দীন, আব্দুল্লাহ আল মামুন, মুন্না আহমদ ও তারেক আহমেদ । দিনব্যাপী প্রায় শতাধিক শিশুকে বিনামূল্যে খৎনা দেয়ার পাশাপাশি ঔষধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয়।


