

সিলেটের জৈন্তাপুর উপজেলা ঐতিহ্য বাহী চিকনাগুল বাজার ব্যবসায়ি কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।
নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারণ ও অন্যান্য সদস্যদের শপথ বাক্যে পাট করান চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।
গতকাল শুক্রবার ১ এপ্রিল সন্ধ্যা ৮টায় ব্যবসায়ি কমিটির সদস্য সাবেক সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ছালের পরিচালনায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওলানা মুহিবুর রহমান, নির্বাচন কমিশনার এ বি এম জাকারিয়া, নিপেন্দ্র কুমার দাস, সেলাল আহমেদ, মইনুল হোসেন আয়ানি, নাজমুল ইসলাম, সমাজ সেবক জাহাঙ্গীর আলম, বিশু বাবু, ইউপি সদস্য নজরুল ইসলাম, যুবলীগ সহ সভাপতি এস কে কামাল প্রমুখ।
শপথ শেষে মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা আব্দু রউফ।


