///

নবীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

6 mins read

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রাম থেকে মহিদা আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

১০ মে মঙ্গলবার বিকেলে উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি উত্তরপাড়া এলাকায় স্বামীর বসত ঘর হতে লাশ উদ্ধার করা হয়। মহিদা আক্তার ওই গ্রামের সিএনজি চালক সৈজুল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, মহিদা আক্তার শিশু সন্তানকে নিয়ে প্রতিদিনের ন্যায় নিজ শয়ন কক্ষে রাতে ঘুমিয়ে পড়েন। ভোরে স্বামী সিএনজি চালক সৈজুল মিয়া স্ত্রী মহিদাকে ঘুমন্ত অবস্থায় রেখে সিএনজিতে গ্যাস নেয়ার জন্য আউশকান্দি সিএনজি গ্যাস পাম্পে চলে যান। মঙ্গলবার দুপুরে মহিদার শাশুড়ি তাদের শয়ন কক্ষে প্রবেশ করলে বসত ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় মহিদাকে দেখতে পান। বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মহিদার স্বামী ও পিতার বাড়ির কোনো অভিযোগ না থাকায় এ বিষয়ে নবীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version