

ব্যারিষ্টার সুমনের উদ্যোগে গোয়াইনঘাটে শতাধিক পরিবারে চিকিৎসা প্রদান
এরশাদ আম্বিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে দেশ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, ত্রাণ ও আর্থিক সহযোগিতার ধারাবাহিকতায় পঞ্চম ধাপে সিলেটের গোয়াইনঘাটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত।
ব্যারিষ্টার সুমনের ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক ও প্রকল্প পরিচালক মো. আহসান হাবীবের তত্তাবধানে ১৯ জুলাই মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের দশগাওঁ নয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজে পানিবন্দি শতাধিক পরিবারকে চিকিৎিসা সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মাহতাব আহমদ লস্কর ও নার্স দিপালী দাস। উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এম,এ,মতিন প্রমুখ।
ডাক্তার মাহতাব আহমদ লস্কর জানান, গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের দশগাওঁ নয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজে পানিবন্দি শতাধিক পরিবারের শিশুসহ বড়দের জ্বর, ডায়রিয়া এবং পানিবাহিত নানা রোগের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।
ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক ও প্রকল্প পরিচালক মো. আহসান হাবীব জানান, সিলেট ও সুনামগঞ্জে বন্যার শুরু থেকে বন্যার্তদের সহযোগিতা করা হচ্ছে। ইতিপূর্বে সিলেট ও সুনামগঞ্জের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে ত্রাণ সহায়তা প্রদান, শুকনো খাবার বিতরণসহ নানা ধরণের সহযোগিতা প্রদান করা হয়েছে। ধারাবাহিকতায় সিলেট ও সুনামগঞ্জের প্রত্যেক উপজেলার ইউনিয়ন গুলোতে গুরুত্ব বুজে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ করা হচ্ছে।


