//

ছাতকে পানিতে ডুবে দু’জনের মৃত্যু

7 mins read

ছাতকে পৃথক পৃথক দূর্ঘটনায় পানিতে ডুবে দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে ৷ মঙ্গলবার রাত ৯টার দিকে কোম্পানিগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের জুগিরগাওঁ বিলে মাছ ধরতে গিয়ে আরিফ উদ্দিন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আরিফ উদ্দিন ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী কোম্পানিগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের জুগিরগাওঁ বিলে মাছ ধরতে যায় সে। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তার খুঁজে বিলে গেলে পানির মধ্যে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত সেখান থেকে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় ইউপি সদস্য সায়েম আহমদ জাবেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে মঙ্গলবার বিকেলে ছাতক পৌরসভার গনক্ষাই এলাকার তারাঁ বিল হতে মাহবুবুর রহমান (৪০) নামের ব্যক্তির লাশ উদ্ধার করা হয়ে। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের মদরিছ মিয়া ছেলে। জানা যায়, মঙ্গলবার দুপুরে গনক্ষাই গ্রামের পাশে তারাঁ বিলে মাছ ধরতে যান মাহবুবুর রহমান। বিকেলে বিলে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের লোকজন সেখান থেকে লাশ উদ্ধার করে। ছাতক পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রশিদ আহমদ খছরু মৃত্যুর বিয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version