///

জফলংয়ে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

7 mins read

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বিষপানে উকিল আলী নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। পরিবারের দাবি তিনি ঋনের চাপে বিষপানে আত্মহত্যা করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার ১১নং মধ‍্য জাফলং ইউনিয়নের রাধানগর কাপাউরা রাস্তার উপর অচেতন অবস্থায় উকিল আলীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত উকিল আলী উপজেলার কাপাউড়া গ্রামের মৃত আসদ আলী’র ছেলে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই মহন রায় ঘটনাস্থল পরিদর্শ শেষে নিহতের মৃতদেহ উদ্ধার ও লাশের প্রাথমিক সুরৎহাল রিপোর্ট প্রস্তুত করে।

নিহত উকিল আলীর ছেলে ইকবাল আহমেদ যানান তার বাবা অভাব অনটনের কারনে এলাকার বেশ কিছু লোকের কাছ থেকে বিভিন্ন সময় টাকা পয়সা ধারকরে খেতে কৃষিকাজ করত। পাওনা দারেরা টাকার চাপদিলে সে আজ সকালে বাজার হতে বিষ কিনে খেয়ে বাড়ি যাওয়ার পথে রাস্তার উপর পরে যায়। আমার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আমার বাবাকে মৃত ঘোষনা করে।

গোয়াইনঘাট থানার ওসি কে.এম নজরুল নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version