/

টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ যাত্রী আহত

7 mins read

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মোগলপাড়া নামক এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় উপজেলার মোগলপাড়া নামক এলাকায় পঞ্চগড় থেকে চেড়ে আসা শেরপুরগামী শিবু পরিবহনের বাসের  সঙ্গে ঢাকাগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ মুখোমুখি সংঘর্ষে দুটি বাসই দুমড়ে মুচড়ে যায়। এতে উভয় বাসের ১২ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার শাকিল আহম্মেদ (২২), সরিষাবাড়ি উপজেলার আটুয়াগ্রামের হারুন অর রশিদ (৩৫), টাঙ্গাইল জেলার সদর উপজেলার করটিয়ার রুবেল হোসেন (৩৫), মধুপুর উপজেলার কাকরাইল গ্রামের আব্দুর রহিম (৫০), কালিহাতী উপজেলার বাবলু মিয়া (৩২), ধনবাড়ির আবুল কাশেম (২৫), গোপালপুরের ঝাওয়াইল গ্রামের বারী (২২), শেরপুরের সরিষাবাড়ির শাকিল মিয়া (৩৫) ও নেত্রকোণার মোহনগঞ্জের রেহেনা পারভীন (২৮)। আহতদের ময়মনসিংহ ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনার ফলে সড়কে মারাত্বক যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ঘাটাইল ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে সড়ক থেকে গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version