/

কুমিল্লায় গৃহবধূ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

8 mins read

কুমিল্লার মেঘনা উপজেলায় জামিলা বেগম নামে এক গৃহবধূ হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন আজ এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার সুমন ও রাকিব এবং মানিকারচর এলাকার তাছির। এদের মধ্যে তাছির পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ জুন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকারচর এলাকার জামিলা নিখোঁজ হন। এর চারদিন পর বাড়ি সংলগ্ন একটি ফসলি জমি থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৫ জুন জামিলার স্বামী ভ্যানচালক আবদুল হাকিম বাদী হয়ে মেঘনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।

এদের মধ্যে তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ৮ ডিসেম্বর চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ সকালে আদালত তিন জনকে মৃত্যুদণ্ড এবং টিটু নামে একজনকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় রাকিব ও সুমন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম সেলিম বলেন, জামিলার কানের দুল ও টাকা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version