//

ব‌রিশা‌লে জে‌লে‌দের হামলায় পু‌লিশসহ আহত ২০

8 mins read

বরিশালে মা ইলিশ সংরক্ষণে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন মৎস কর্মকর্তা পুলিশ সদস্যসহ ২০ জন। 

বৃহষ্পতিবার (১৩ অক্টোবর) ভোর ৫টার দিকে হিজলা উপজেলার খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে এই হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা এম এম পারভেজ জানান, তার নেতৃত্বে ১৬ পুলিশ সদস্যসহ মোট ২০ জনের একটি টিম ট্রলার ও স্পীডবোট নিয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোরে খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে যায়। সেখানে ইলিশ আহরণকারী জেলেদের কাছাকাছি যাওয়া মাত্র অভিযানিক দলের ওপর হামলা চালানো হয়।

তিনি বলেন, আকস্মিক জেলেদের ট্রলার থেকে বাঁশ দিয়ে আমাদের টিমের ওপর হামলা চালায়। এ সময় আরও অনেক নৌকা নিয়ে জেলেরা আমাদের দিকে ছুটে আসে। তখন পরিস্থিতি শান্ত করতে পুলিশ দুই রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোঁড়ে। তবে তার আগেই আকস্মিক হামলায় আমরা ২০ জন সবাই কম-বেশি আহত হই। আর মাথায় গুরুত্বর আঘাত পেয়ে আহত হয় থানা পুলিশের কনেস্টবল মাহফুজ।

তিনি বলেন, হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্পীড বোটের সহায়তায় ধাওয়া দিয়ে হামলাকারীদের মধ্যে ৯ জনকে আটক করা হয়। আর এই হামলার ঘটনায় মামলা দায়ের করা হবে।

হিজলা থানার ওসি মো. ইউনুস মিঞা জানান, চারদিক থেকে অর্ধশতাধিক নৌকা নিয়ে আমাদের টিমকে ঘিরে ফেলে হামলা চালানো হয়। এতে কনেস্টবল মাহফুজ গুরুত্বর আহত হয়ে হাসপাতালেও ভর্তি আছে। এছাড়া হামলায় অভিযানিক দলে থাকা সবাই কম-বেশি আহত হয়েছেন। যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় ৯ জন আটক রয়েছেন। বা‌কি‌দের আট‌কের চেষ্টা চল‌ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version