/

রেল লাইনে গাছ পড়ে সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ

6 mins read

মৌলভীবাজারে কমলগঞ্জের লাউয়াছড়ায় ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে প্রায় ৪ ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ।

স্থানীয়রা জানান, বিকেলে লাউয়াছড়া এলাকায় ঘণ্টাখানেক ঝড়-বৃষ্টি হয়। ওই সময় বনের মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন মুঠোফোনে বলেন, ঝড়ে সিলেট-শ্রীমঙ্গল রোটের লাউয়াছড়া পাহাড়ে রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বিকাল থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, শ্রীমঙ্গল স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস ও সাতগাও স্টেশনে কালনী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এগুলো সিলেটগামী ট্রেন।

শাখাওয়াত হোসেন বলেন গাছ অপসারণে কাজ চলছে।শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। উদ্ধার টিম বনের ভিতরে রয়েছে। নেটওয়ার্ক সমস্যার কারণে তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version