জুড়ীতে পুলিশিং ডে পালন

6 mins read

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যেগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯অক্টোবর) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি থানা চত্বর থেকে বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, থানার সিনিয়র অফিসার সৈয়দ আব্দুল মান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

কমিউনিটি পুলিশিং ডে ২০২২ এর সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনসহ থানার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, জঙ্গিবাদসহ নানা ধরনের অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version