//

জৈন্তাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে মন্ত্রীর ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ

7 mins read

সিলেটের জৈন্তাপুরে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলাধীন দরিদ্র ও অতিদরিদ্রদের ঘর-বাড়ী মেরামত / সংস্কারের জন্য প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ এমপি পক্ষ হতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে ৷

রবিবার ৬ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জৈন্তাপুরে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলাধীন দরিদ্র ও অতিদরিদ্রদের ঘর-বাড়ী মেরামত / সংস্কারের জন্য প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ এমপি ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন ৷

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সাবেক জৈন্তাপুর ছাত্রলীগের সভাপতি কয়ছর আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মন্নান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আমিন আহমদ, রুবেল শরিফ প্রমুখ ৷ এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version