

জামালপুরের বকশীগঞ্জে সোমবার রাতে চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মানিক সাহা উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক। তিনি চেক সংক্রান্ত দুটি মামলায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলামিন মাস্টারকে সাড়ে ১১ লাখ টাকার সমপরিমাণ দুটি পৃথক চেক দেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মানিক সাহা। তার একাউন্টে টাকা না থাকায় চেক দুটি ডিজওনার হয়। এ নিয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলামিন মাস্টার জামালপুরের বিজ্ঞ আদালতে পৃথক দুটি মামলা করেন। মামলায় মানিক সাহার ১৪ মাসের কারাদণ্ড হয়।
ওসি জানান, মানিক সাহার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তার পরওয়ানা ছিল। তাই আদালতের নির্দেশ মোতাবেক তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


