

সিলেটের জৈন্তাপুরে রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নির্মিত বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল অনুমান সাড়ে ১১টায় রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নির্মিত বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শনে আসে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ২০২১-২০২২ অর্থ বৎসরে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ৩কোটি ১৫লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন উচ্চ পর্যায়ের পরিদর্শন টিমের সদস্য বাংলাদেশ দুর্যোগ ব্যাস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুল আহসান।

ঢাকাস্থ বন্যা ও আশ্রয়ন প্রকল্পের সহকারি প্রকৌশলী মো. শাকির, সিলেট জেলা ত্রাণ ও পূর্ণবাসন প্রকল্পের পরিচালক মো. নূরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা ত্রান ও দুর্যোগ কর্মকর্তা মো. সালাহউদ্দিন, ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয়ের ম্যানোজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. এখলাছুর রহমান, ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রিন্সীপাল বিজন চন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা।


