////

লিফলেট বিতরণকালে যুবদল নেতাকে মারধর

8 mins read

২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে লিফলেট বিতরণকালে এক যুবদল নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। দাউদকান্দি বাজারে ঘটা এমন ঘটনার ভিডিও শনিবার (১৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, দাউদকান্দি বাজারে উপজেলা বিএনপি অফিসের নিকট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ করছেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ- সম্পাদক সেলিম খান। এসময় তাকে দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে খাজা, সুমনসহ ঘিরে ধরে কয়েকজন। এসময় সোহেল রানা সেলিম খানকে কানে ধরতে বলেন। কানের ধরার ঘটনা পাশে থাকা ব্যক্তিদের রেকর্ড করতে বলেন। সেই ভিডিও আবার তারাই ফেসবুকে ছড়িয়ে দেন।

যুবদল নেতা সেলিম খান বলেন, ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টার সময় লিফলেট বিতরণ করতে গেলে সোহেল রানার নেতৃত্বে খাজা ও সুমনসহ আরও কয়েকজন আমার ওপর চড়াও হয়। আমি এ ঘটনায় মানসিক ভাবে বিপর্যস্ত। বিএনপির জেলা নেতৃবৃন্দের সাথে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।

দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানাকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

কুমিল্লা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, তারা বেপরোয়া হয়ে যাচ্ছে। যেখানে পাচ্ছে, সেখানে আমাদের লোকজনকে মারধর করছে। কিন্তু এসব করে সমাবেশকে পন্ড করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version