///

ফেঞ্চুগঞ্জ বাজার পরিচ্ছনতা অভিযানে পরিস্কার করা হলো ময়লার ভাগাড়া

7 mins read

সিলেটের ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার এলাকাকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আজ বুধবার (২৪ নভেম্বর) শুরু হয়েছে ‘পরিচ্ছন্ন ফেঞ্চুগঞ্জ’ অভিযান। ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির এই উদ্যোগে একাত্মতা প্রকাশ করেছে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব।

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় পশ্চিম বাজারস্থ হাজী আছকির আলী ঘাট থেকে। সমিতির সভাপতি জনাব নূরুল ইসলাম বাছিত আনুষ্ঠানিকভাবে অভিযান উদ্বোধন করেন। সাধারণ সম্পাদক জনাব উবায়দুল্লাহ মাহমুদ জুয়েলের পরিচালনায় অভিযানে অংশগ্রহণ করেন সমিতির সহসভাপতি ইকবাল খান, সহ সাধারণ সম্পাদক সারওয়ার খান বাবু, কোষাধ্যক্ষ শাহিন খান, প্রচার সম্পাদক কামাল আহমদসহ বণিক সমিতির কার্যকরী পরিষদ। অন্যান্যদের মধ্যে ছিলেন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, জনাব ফয়জুল ইসলাম মানিক, বিশিষ্ট ব্যবসায়ী কৃপেশ পাল খোকা
, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা , সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, সাংবাদিক আর,কে, দাস চয়ন ও সহযোগি সদস্য সামি হায়দার প্রমুখ।

‘পরিচ্ছন্ন ফেঞ্চুগঞ্জ’ অভিযানের অংশ হিসাবে শোভাযাত্রা সহকারে ফেঞ্চুগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করা হয়।
শেষে বনিক সমিতির সদস্য ও সেচ্ছাসেবীদের অংশ গ্রহনে নদীর তীরের ময়লা পরিস্কার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version