//

মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে গোয়াইনঘাটে প্রস্তুতিমূলক সভা

9 mins read

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে মহান বিজয় দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, গোলাম রব্বানী সুমন, মামুন পারভেজ, মো. নজরুল ইসলাম, মিনহাজ উদ্দিন, এম নিজাম উদ্দিন, মুজিবুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্লাহ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, সদস্য নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইউনুস মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফুল হাসান মারুফ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version