

টাঙ্গাইলের কালিহাতীতে আজগর আলী (২২) নামে এক যুবকের বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠে। রোববার রাত ৩টার দিকে উপজেলার আটাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।
আজগর আলী আটাবাড়ি গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। তাকে রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আজগর আলীর চাচি মর্জিনা বেগম জানান, রোববার রাত ৩টার দিকে নিজ ঘর থেকে বের হয়ে বাহিরে চেঁচামেচি করে আজগর। এ সময় দেখা যায় তার শরীর ও ঘরের বিছানা রক্তে ভিজে গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে কে বা কারা ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।


