

সিলেটের জৈন্তাপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালানা ৷ পাহাড় কর্তনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা ৷
শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী ৷ এসময় অবৈধভাবে টিলার মাটি কাটা এবং মাটি পরিবহন করায় একটি ট্রাক আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় ৷ সঙ্গে সঙ্গে দন্ডের টাকা আদায় করা হয় এবং অবৈধ ভাবে পাহাড় কর্তনের মাটি পরিবহন না করার মর্মে লিখিত অঙ্গীকার করায় ট্রাক চালককে ছেড়ে দেওয়া হয় ৷ অবৈধ ভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান কঠোর ভাবে চলমান থাকবে।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী বলেন, উপজেলা জুড়ে মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা হচ্ছে ৷ গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে অভিযান করা হয় ৷ মাটি পরিবহনের দায়ে ট্রাক চালকে জরিমানা করা হয়েছে ৷ পাহাড় ও টিলা কর্তনের দায়ে কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ৷


