///

রাজনগর  ৪২ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

5 mins read

মৌলভীবাজারের রাজনগরে আবারো এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ৪২পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর আগে পুলিশ ২০০পিস ইয়াবাসহ উপজেলার সদর ইউনিয়নের তেলিজুড়ি গ্রামের পিন্টু মিয়া নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছিল পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের খোশকিপুর গ্রামের বকবর মিয়ার ছেলে মাদক ব্যাবসায়ী জাকির মিয়া ওরপে জিগির মিয়া বেশ কিছুদিন থেকে মাদক ব্যাবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার উপপরিদর্শক উবায়েদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় তার কাছ থেকে ৪২ পিছ  ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, মাদকের বিরুদ্ধে রাজনগর থানা পুলিশ অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। ২০০ পিস ইয়াবাসহ একজনকে আটকের পর এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version