///

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহতের ঘটনায় গ্রেফতার ২

9 mins read

মনিরামপুরে কাভার্ডভ্যানের চাপায় বাবাছেলেসহ পাঁচজন নিহতের ঘটনায় মঙ্গলবার ( ডিসেম্বর) ময়মনসিংহ শহর থেকে চালক তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখান থেকে তাদেরকে মঙ্গলবার রাতেই মনিরামপুর থানায় আনা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরম্নজ্জামান। 

গ্রেপ্তার কাভার্ডভ্যান চালক আলমগীর হোসেনের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামে এবং সহকারী অনোয়ার হোসেনের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালের দিকে যশোর থেকে বিস্কুট বোঝাই একটি কাভার্ডভ্যান মনিরামপুরের দিকে আসছিল। সকাল সাড়ে ৭টার দিকে মনিরামপুরের বেগারীতলা বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী কাভার্ডভ্যানটি সারিবদ্ধ ১০টি দোকানের ভেতর ঢুকে যায়। এ সময় কাভার্ডভ্যানের চাপায় দোকানের সামনে থাকা পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলো, উপজেলার ভোজগাতী ইউনিয়েনের টুনিয়াঘরা গ্রামের কৃষক হাবিবুর রহমান ও তার ছয় বছরের ছেলে তাওশিকুর রহমান, একই গ্রামের  শিক্ষক শামছুর রহমান, মীর বাবুর ছেলে তৌহিদুল ইসলাম ও জয়পুর গ্রামের আবদুল মোমেনের ছেলে মাটিকাটা শ্রমিক জিয়াউর রহমান। এ ঘটনায় নিহত হাবিবুরের ভাই ইব্রাহিম খলিল বাদি হয়ে চালক ও তার সহকারীর বিরুদ্ধে মামলা করেন।

ওসি শেখ মনিরুজ্জামান বলেন, ‘সড়ক আইনে মামলার পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চার দিন ধরে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ শহর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে রাত ৮টার দিকে তাদের মনিরামপুর থানায় আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version