

প্রজন্ম হোক সমতার’ সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার আটপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় এসে মিলিত হয়৷
দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মো.ওমর ফারুক এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা প্রমুখ।


