//

আটপাড়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

5 mins read

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়ায় ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউস ধান এবং নাবী পাট আবাদ বৃদ্ধির লক্ষ্যে বীনা মূলে সার ও বীজ বিতরণ করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার স্বরমুশিয়া, তেলিগাতী, দুওজ ও লুনেশ্বর ইউনিয়নের ২শ কৃষকের মাঝে আউশ ধানের বীজ, সার বিতরণ করা হয় এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের মধ্যে হতে ৬শ জন প্রান্তিক কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ ফয়জুন নাহার নিপা, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আপ্তাব উদ্দিন ফকির, প্রেসক্লাব সম্পাদক মো. আসাদুজ্জামান খান সোহাগ, যুবলীগের যুগ্ম সম্পাদক মো. আরমান কবীর নিলয় প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version