
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশের স্মার্ট ক্রীড়াঙ্গণ শেখ হাসিনার উন্নয়ন দর্শন এই স্লোগানে নেত্রকোনার আটপাড়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বৃহস্পতিবার পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ থেকে র্যালী বের হয় র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ এর সভাপতিত্ব করেন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, র্যালিতে ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রমুখ।


