

আটপাড়ায় বিরল রোগে আক্রান্ত সাকারুলের পাশে ইউ এন ও মো শাকিল আহমেদ
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ায় অসহায় চা বিক্রেতা সাকারুলের চিকিৎসা সাহায্যে এগিয়ে এসে পাশে দাড়িয়েছেন মানবিক (ইউএনও) মো শাকিল আহমেদ।
১৩ই মার্চ সোমবার উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ ভুক্তভোগীকে খবর নিয়ে চিকিৎসা সাহায্যে নগদ অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ। বানিয়াজান ইউনিয়নের বানিয়াজান পূর্বপাড়া গ্রামের মো. এখলাস উদ্দিনের ছয় সন্তানের মধ্যে সবার ছোট সন্তান মো. সাকারুল (২৩)।
দীর্ঘ প্রায় ১০ বছর বিরল রোগে দূর্বিষহ জীবন যাপন করছেন। অসহায় সম্বলহীন বাবার ছোট ছেলে হয়ে পরিবারের ভরণ পোষণের দায়িত্বের ভার কাঁধে তুলে নিতে হয়। একদিকে পরিবারের ভরণপোষণ, অন্যদিকে পায়ের চিকিৎসা, আবার অন্যদিকে রোগের যন্ত্রণা বহন করে চলতে হচ্ছে তাকে।
ইতিমধ্যে স্থানীয় হাসপাতাল সহ ঢাকার পিজি হাসপাতালে ঘুরে এসে চিকিৎসার পিছনে যা অর্থ ছিল তাও ফুরিয়ে গেছে। তার স্ত্রী, এক বছরের সন্তান, বৃদ্ধ পিতা সহ চার সদস্যের পরিবার চালাতেও মানবেতর জীবন যাপন করছেন৷
ইতিমধ্যে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে অনেকেই চিকিৎসা সহায়তা করার আশ্বাস দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা ইস্কান্দর আলী ও লাল চান মিয়া অসহায় অসুস্থ সাকারুলের পাশে চিকিৎসা সাহায্যের জন্য এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন৷
সহযোগিতা পাঠানোর জন্য : ব্যক্তিগত একাউন্ট নম্বর ৩৫০১৪০১০২১২৮৬ সোনালী ব্যাংক আটপাড়া শাখা, নেত্রকোনা৷ বিকাশ, নগদ নম্বর– ০১৯০৯৩৯৩৮৯১৷


