
আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি : : গত ৩০ এপ্রিল রোববার থেকে সারাদেশে শুরু হয়েছে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা।
সারাদেশের ন্যায় নেত্রকোণার আটপাড়ায় সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে ২০২৩ সালের এস এস সি ও সমমান পরীক্ষা। আটপাড়া উপজেলা শহরের ২টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা মূল কেন্দ্র বানিয়াজান সরকারি সি.টি. পাইলট উচ্চ বিদ্যালয় ও ভেন্যু কেন্দ্র আটপাড়া ডিগ্রী কলেজ।
এ ছাড়াও তেলিগাতী হরেকৃষ্ণ বৈদ্যনাথ একাডেমী মূল কেন্দ্র এবং তেলিগাতী সরকারি ডিগ্রী কলেজে ভেন্যু কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। মূল কেন্দ্র আটপাড়ার বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয় ও ভেন্যু কেন্দ্র আটপাড়া ডিগ্রী কলেজ কেন্দ্রের শিক্ষার্থী সংখ্যা ৭৪৭ এবং তেলিগাতী মূল কেন্দ্র হরেকৃষ্ণ বৈদ্যনাথ একাডেমী ও ভেন্যু কেন্দ্র তেলিগাতী সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী সংখ্যা ৯১০ জন। এছাড়া দাখিল পরীক্ষা কেন্দ্রে আটপাড়া থানা শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫৪ জন শিক্ষার্থী নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (২ মে) পরীক্ষা শুরুর পর সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয় এবং আটপাড়া ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কেন্দ্র সচিবসহ সকল দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


