/

ইউপি নির্বাচন কোম্পানীগঞ্জে আচরণবিধি অবহিতকরণ সভা

6 mins read

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরন বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদ সিএ ফাইজুর রহমানের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং’র সভাপতিত্বে ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের উপস্থিততে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক শের তরিকুল ইসলাম, সোহরাব আহমদ, কবির আহমদ প্রমূখ।

এসময় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও সাধারণ সদস্য পদে প্রতিদন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ হবে বলে সবাইকে আশ্বস্ত করেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা যা করা দরকার, সব ব্যবস্থাই গ্রহণ করা হবে বলে বক্তারা আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version