//////

ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত

7 mins read
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষেইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রী কলেজে দিনব্যাপী এক পিঠা উৎসবের আয়োজন করা হয়।
সোমবার (২০শে জানুয়ারি) সকাল ১০টা হতে-বিকাল ৪টা পর্যন্ত কলেজের আয়োজনে তারুণ্যের উৎসব ও পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া। সহকারি কমিশনার (এসিল্যান্ড) ফারজানা আক্তার লাবনী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। জৈন্তাপুর উপজেলা জামাতের আমির নাজমুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃুন্দরা, উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দগণ, এবং অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ ছাত্রীরা পিঠা উৎসবে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version