/////

উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে – মধ্যনগরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

12 mins read

১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের কিছু কুলাঙ্গার দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা হত্যা করে স্বাধীন এই বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল। তাঁরা চেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন চিরতরে নিঃশ্বেষ করে দেবে। কিন্তু তাঁরা সফল হতে পারেনি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন আর পিছিয়ে নেই। বাংলাদেশ এখন জাপান, মালয়েশিয়াহ বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিণত হওযার দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের এত উন্নয়ন হচ্ছে।তাই এই উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে থেকে সংগঠনের জন্য কাজ করতে হবে।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার (২৮আগস্ট) বিকেল তিনটার দিকে মধ্যনগর বাজার শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।

মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার এই সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার। সভায় প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-জামালগঞ্জ ও তাহিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুবায়ের পাশা হিমু, আওয়ামী লীগ নেতা সেলিম আহম্মেদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ অপু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version