
ওসমানী নগর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৯জন আসামী গ্রেফতার
সিলেটের ওসমানীনগর থানা পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসাবে ১৩ এপ্রিল দিবাগত রাতে এসআই সুজিত চক্রবর্তী, খবির উদ্দিন, সুবিনয় বৈদ্য, মিল্টন দে পিপিএম এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে ৯জন কে গ্রেফতার করা হয়েছে ৷
আটককৃতরা হল ওসমানী নগর থানার বড় ধিরারাই গ্রামের মৃত আসাদ উল্লাহর ছেলে বশর উদ্দিন (৫৫), বশর উদ্দিনের স্ত্রী ফুলতেরা বেগম (৪৮), বশর উদ্দিনের ছেলে লিখন মিয়া (২২), মালেক মিয়া (২৮), ভাগলপুর গ্রামের মৃত আব্দুস সত্তারের ছেলে তখলুছ মিয়া (৫০), আলকাছ মিয়া (৩৫), তখলিছ মিয়ার স্ত্রী সুজিনা বেগম, কাশিপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আখলাকুর রহমান সোহেল (৩৫) এবং লাল কৈলাস গ্রামের হুসমত আলীর ছেলে সম্রাজ আলী (৩২)৷
আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক ৷


