////

ওসমানীনগরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

9 mins read

সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার বিকেলে ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার তাজপুর কদতলা ডাক বাংলায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি। সাধারণ সম্পাদক মুক্তা পারভিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান। প্রধান বক্তা ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ জামাল আহমদ, জুবায়ের আহমদ শাহিন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা আওয়ামীলীগের সদস্য শায়েস্তা মিয়া। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য, মহিলা আওয়ামী লীগ নেত্রী প্রয়াত আইভি রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামানা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দসহ আওয়ামী লীগের নেতা কর্মীদের সমন্বয়ে আনন্দ শোভাযাত্রা ডাক বাংলা থেকে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলায় এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version