/

ওসমানীনগরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

6 mins read

সিলেটের ওসমানীনগরে ৫ দিন ধরে আমিরুল ইসলাম নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

বুধবার (১২ অক্টোবর) ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। নিখোঁজ আমিরুল(১৬) উপজেলার কিয়ামপুর গ্রামের খাইরুল ইসলামের পুত্র এবং উমরপুর টাইটেল মাদ্রাসার ছাত্র।
জানা গেছে, ৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আমিরুল নিখোঁজ হয়। খোঁজ নিয়ে জানা যায় ওইদিন সে মাদ্রাসায়ও যায়নি।

নিখোঁজের পিতা খাইরুল ইসলাম বলেন, আমি নিশ্চিত আমার ছেলেকে অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আমার মোবাইলে একটি কল আসে। কল রিসিভ করলে ওপর প্রান্ত থেকে বলা হয়, আমার ছেলেকে ফিরিয়ে আনতে হলে সিলেট শহরের বন্দর লালবাজার যেতে হবে। তাদের কথা মতো আমরা প্রস্তুুতি নিলেও পরবর্তীতে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্র উদ্ধারে থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version