

মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে পতনউষার ইউনিয়নের ওসমান গড় এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় উপ-সহকারি পরিদর্শক এনামুল হককে নিয়ে অভিযান চালিয়ে শ্রীসূর্য নোয়াগাও গ্রামের আজমল আলীর ছেলে মাদক ব্যবসায়ি সুলতান মিয়া (৩০) কে আটক করা হয়। এ সময় তারদেহ তাল্লাশি করে ১২ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে সোমবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।


