//

কমলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক বাছিত গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক

6 mins read

কমলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক বাছিত গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক
মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খান। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাত্ত জখম করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

খবর পেয়ে কমলগঞ্জে কর্মরত সাংবাদিকরা এবং কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান দ্রুত হাসপাতালে ছুটে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৌলভীবাজারের সদর হাসপাতেল কর্মরত চিকিৎকরা আব্দুল বাছিত খানের অবস্থা আশঙ্কাজনক দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার দুপুরে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের উবাহাটা (মান্দারিবন) এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক আব্দুল বাছিত খান। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version