

মৌলভীবাজারের কমলগঞ্জে হযরত শাহ আজম রহ দরগাহ শরীফের পীর হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব রহ. এর ১ম বার্ষিকী ঈসালে সওয়াব ও দোয়ার মাহফিল হযরত শাহ আজম রহ দরগাহ শরীফ অনুষ্ঠিত হয়।
সকাল ১০ থেকে পবিত্র কোরআন শরীফের খতম, খতমে খাজেগান, দালায়িলুল খাইরাত খতম, হিজবুল বাহার শরীফের খতম করা হয়। বাদ মাগরিব থেকে ধারাবাহিক আলোচনা সভা হয়।
হজরত শাহ আজম রহ দরগাহ শরীফের বর্তমান পীর হজরত মাওলানা মূফতী শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমীর সভাপতিত্বে আলোচনা করেন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আবদুর রহিম, ভানুগাছ সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মূফতী আলাউদ্দিন, আলহাজ্ব হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাসুক।
ঈসালে সাওয়াব ও দোয়ার মাহফিল উপস্থিত ছিলেন হযরত শাহ আজম রহ দরগাহ জামে মসজিদের মোতাওয়াল্লী আবদুল গনি মাষ্টার, এলাকার বিশিষ্ঠ মুরব্বী মোহাম্মদ নজব উল্লাহ, মোহাম্মদ আতাউর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ আনোয়ার হোসেন, কাউন্সিল মোহাম্মদ আহাদুর রহমান বুলু, হযরত শাহ আজম রহ সুযোগ্য নাতি কাজী মাওলানা মুহিউচ্ছুন্নাহ আজমী, মৌলভীবাজার জেলার আল ইসলাহ সদস্য কাজী মাওলানা আলম চৌধুরী, মৌলভীবাজার আল ইসলাহ মোহাম্মদ জুবায়ের আহমদ, পৌর আল ইসলাহ সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সম্পাদক মোহাম্মদ শাহ জলিল, মোহাম্মদ আহাদ আলীসহ এলাকার সম্মানিত ইমামগন।
আলেম উলামা ও হযরত শাহ আজম রহ.ও হযরত মাওলানা মোশাররফ আলী ছাহেব রহ মুরিদীন, মুহিব্বীন ভক্ত বৃন্দ উপস্থিতি ছিলেন।


