
সিলেটের কানাইঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ এর নির্দেশনায় ২১ জুলাই শুক্রবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানাইঘাট থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার কৃত হল পশ্চিম জুলাই গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে বাহার উদ্দিন (৪৫), বশির উদ্দিন (৫০), এবং বশির উদ্দিননের ছেলে আবিদ (২০), বড়বন্দ ৪র্থ খন্ড (নয়ামাটি) গ্রামের মৃত আব্দুর রব এর ছেলে শাহাব উদ্দিন (৪৮), ডাউকের গুল বাখালছড়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. ছামির উদ্দিন উরফে তমির উদ্দিন (২৫), ডাউকেরগুল গ্রামের মো. জামির আলীর ছেলে মো. সিফাত (২৮), সুতারগ্রাম উত্তর গ্রামের ফারুক আহমদের ছেলে রাজু আহমদ (১৯), ডাউকেরগুল গ্রামের আব্দুল মুছব্বিরের ছেলে সানুর (৩৫) ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।


