

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকালে বীরগাঁও গ্রামের প্রায় ৩৪০ জনের মধ্যে শীতের কম্বল বিতরণ কিয়ান এন্ড কেইডেন ট্রাস্ট ইউকে নামের একটি প্রবাসী সংগঠন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়নের প্রবীণ মুরব্বী লন্ডন প্রবাসী আলহাজ্ব আবুল ফজল, ট্রাস্টের সত্ত্বাধিকারী আবু মুজাহিদ জুনেদ, নূরজালাল, স্থানীয় ইউপি সদস্য জুবায়েল আহমদ।
কিয়ান এন্ড কেইডেন ট্রাস্ট অতিমারি করোনা, সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যাসহ বিভিন্ন সময়ে ত্রাণ সহযোগিতা কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।


