////

কুলাউড়ায় যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার!

4 mins read

মৌলভীবাজারের কুলাউড়া শহরের দক্ষিণবাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি মার্কেটের টয়লেট থেকে ২৫ জুলাই দুপুরে অজ্ঞাতনামা যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকট দুর্গন্ধে এলাকার বাতাস ভারী হয়ে উঠলে লাশের সন্ধান মেলে।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মেয়েটির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পরনে সালোয়ার কামিজ পরা ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানান। শহরের ব্যস্ততম এলাকায় রহস্যজনক মৃত্যু এবং লাশ থেকে দুর্গন্ধ ছড়ানোর ঘটনায় তোলপাড় চলছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রতন দেবনাথ জানান, লাশটি অর্ধগলিত। কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version