
পুলিশ সূত্রে যানাযায় বৃহস্পতিবার (১৮ মে) রাতে কোম্পানিগঞ্জ থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২ জন সাজা পরোয়ানা ভূক্ত আসামীসহ ১১জন আসামী গ্রেফতার করে।
সাজার পরওয়ানাভূক্ত আসামী কোম্পানীগঞ্জ থানার কালিবাড়ী গ্রামের আব্দুর নুর এর ছেলে আশরাফ মিয়া(১৯), সাহাব উদ্দিন(৩০) কে কালিবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিআর ১৬৩/২১ ওয়ারের্ন্টভুক্ত আসামী নারাইনপুর গ্রামের মৃত ভাতির আলীর ছেলে জাহাঙ্গীর আলম(২৭) কে শাহ আরফিন এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিআর ১১৯/১৬ ওয়ারেন্টভুক্ত আসামী উত্তর রাজনগর বর্নিগাঁও গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে বাবুল মিয়া(৩২) এবং দক্ষিন কালিবাড়ী গ্রামের ফয়জুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৮) কে বুধবারী বাজার থেকে গ্রেফতার করা হয়। জিআর ৬৯/২১ ওয়ারেন্টভুক্ত আসামী বর্ণি পূর্বপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে আল আমিন(২০) একই গ্রামের দবির মিয়ার ছেলে কাউছার মিয়া(২২), দলইরগাঁও গ্রামের ধনই মিয়ার ছেলে মিছবাউল মিয়া(২০), বর্ণি পূর্বপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ফয়সাল হোসেন উরফে ফয়সাল মিয়া(৩০) একই গ্রামের জৈন উদ্দিনের ছেলে সাচ্ছ মিয়া প্রকাশ সাচ্চা মিয়া(২৬), রোমান আহমদ(২০) কে বর্ণি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।


