

সিলেটের হবিগঞ্জ শহরের গার্নিং পার্ক এলাকায় বাসা ভাড়া করে শীত মৌসুমে জমজমাট পতিতা ব্যাবসা চালিয়ে আসছে একটি অসাধু চক্র।
গতকাল সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় পতিতা ও খদ্দের, স্বামী-স্ত্রী পরিচয়দানকারী ২জনসহ মোট ৮জনকে আটক করা হয়।
গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার কাটাবিল এলাকার মৃত ছমেদ মিয়ার পুত্র শাকিল মিয়া(২৫) ও তার স্ত্রী পরিচয়দানকারী শহরতলীর তেঘরিয়া ইউনিয়নের ফরিদ মিয়ার মেয়ে নিপা আক্তার(২০), একই এলাকার আলফু মিয়ার পুত্র আরমান মিয়া(২৫), শহরের রাজনগর কবরস্থান রোড এলাকার মো: আকবর হোসেনের পুত্র বদরুল হোসেন রিপন(৩২), ব্রাহ্মনবাড়িয়া জেলার নাটাই এলাকার হাবিব মিয়ার মেয়ে সাথী আক্তার(২২), একই জেলার বিজয় নগর উপজেলার চম্পক নগর এলাকার জমসেন ভূঁইয়ার মেয়ে রুনা আক্তার(২২), লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মোঃ ইউনুস মিয়ার মেয়ে তাসফিয়া আক্তার আঁখি(২৫), চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর এলাকার মৃত আমতলিব মিয়ার মেয়ে সেজিয়া আক্তার(৩৫)।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, গার্নিংপার্ক এলাকার একটি বাসায় উল্লেখিতরা দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে দেহব্যবসা চালিয়ে আসছিল। সেখানে তারা দিন দিন একটি মিনি পতিতালয় গড়ে তুলেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।


