

গোয়াইনঘাট উপজেলার ৫নং পুর্ব আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গ্রামবাসীর উদ্যোগে এই জামে মসজিদ নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল ১১ টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ভিত্তি প্রস্তর করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক অবিভক্ত আলীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, ইউপি সদস্য আজির উদ্দিন, সাবেক ইউপি সদস্য সাইদুজ্জামান, জৈন্তা দারুস সুন্ন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা জমির উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মুসলিম আলী, বিশিষ্ট মুরব্বি আব্দুল হান্নান, আলতাফুর রহমান, আইয়ুব আলী, জয়নুদ্দিন, ছাত্র নেতা জাহেদুজ্জামান, মোফাজ্জল হোসেন, সারওয়ার, আরিফুর রহমান প্রমুখ।
গ্রামবাসী জানান মসজিদ নির্মানে প্রায় এককোটি টাকা ব্যয় হবে। গ্রামবাসী আংশিক ফান্ড নিয়ে কাজ শুরু করেছেন। তাই দেশ বিদেশে অবস্থানরত সকল বৃত্তবানদের সহযোগিতা কামনা করেন।


