

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশনের এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবীর এতথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গত ২৯ জানুয়ারি ইন্তেকাল করলে পদটি শূন্যতা হয়ে যায়।


