//

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে নৌকার প্রার্থী এলিম চৌধুরীর গণসংযোগ

10 mins read

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রর্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম গণসংযোগ করেছেন ঢাকাদক্ষিণ ইউনিয়নে।

বৃহস্পতিবার (২জুন) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাজারে আওয়ামীলীগ অঙ্গ সংগঠনসহ সর্বস্তরেরর জনসাধারণ গণসংযোগে অংশ গ্রহন করতে দেখা যায়। পরে বিকেল ৪টায় উপজেলা ঢাকাদক্ষিণ ইউনিয়নে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রর্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

গণসংযোগ ও পথ সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চুন্নু, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সভাপতি শফিকুর রহমান,বীর মুক্তিযুদ্ধা তোতা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, ঢাকাদক্ষিণ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, বিশিষ্ট মুরব্বি আব্দুস শহীদ খান জিলা, আব্দুর নূর মছলাই, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক শাহাব উদ্দিন, সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ, সদস্য শফি আহমদ চৌধুরী, আবদুল হান্নান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ রোশন, সহ-সভাপতি জয়নাল আহমদ খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবুল কাশেম লিপু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা খান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক আজমল হোসেন, ইউপি সদস্য রেজাউল করিম রাজু, রাজু আহমদ, সমাজসেবক গোলাম দস্তগির খান, উপজেলা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা মিনহাজ খান সোহাগ, ছাত্রলীগ নেতা ফারহান মাসউদ আফছর। এছাড়াও আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনসহ সর্বস্তরেরর জনসাধারণ গণসংযোগে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version