//

গোয়াইনঘাটে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

8 mins read

সিলেটের গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্দোগে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্সের সামন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান ও গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে গোয়াইনঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রাটি গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. গোলাম সরোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, আবুল কাশেম, আবদুল মালিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুর, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পদক দিলকাস আহমদ, তোফায়েল আহমদ প্রমুখ।

বিভিন্ন ইউনিয়ন থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দের মধ্যে চান মিয়া, সুজন আহমদ, ফজলুল করিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version