
চারখাই পুলিশ ফাঁড়ির অভিযানে ১৯৯ বোতল ফেন্সিড্রিল সহ আটক ১
১৪ এপ্রিল ভোর ৪টায় বিয়ানীবাজার থানাধিন চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়সল আহমদ সঙ্গীয় ফোর্সসহ চারখাই ইউনিয়নের আদিনাবাদ শেখপাড়া গ্রামের নুরুজ্জামান খসরু এর বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ ৷ এসময় ভাড়াটিয়া সুফিয়ান আহমেদের কক্ষ হতে ১শত ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ভাড়াটিয়া সিলেট জেলার জকিগঞ্জ থানার শাহজালালপুর বক্ষন গ্রামের আব্দুল আজিজের ছেলে সুফিয়ান আহমদ (২৮) কে আটক করা হয়৷
আটক সুফিয়ান আহমদের বিরুদ্ধে মাদক আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক ৷


