////

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত

16 mins read

চুয়াডাঙ্গা প্রতিনিধি (০৩.০২.২০২৬):চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার কোষাঘাটা গো-গ্রীন সেন্টারে ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে ও কৃষিবিদ ফায়সাল মাহমুদ জোয়ার্দ্দারের সঞ্চালনায় ‘খাদ্য হোক নিরাপদ,সুস্থ থাকুক জনগন’ এ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) Special Program-Development (Agriculture) এর আওতায় এবং ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে বর্নাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন। এছাড়া স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা ও কুইজ প্রতিযোগীতার আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ একটি গুরুত্বর্পূণ দিন যা খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচতেনতা বৃদ্ধির জন্য পালন করা হয়। এই দিবসে মূল উদ্দেশ্য হলো খাদ্যের গুণগত মান নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার রক্ষা করা এবং নিরাপদ খাদ্য সরবরাহের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা করা’।

জাতীয় নিরাপদ খাদ্য দিবসের তাৎর্পয, উদ্দেশ্য, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য পদক্ষেপ সর্ম্পকে বিশ্লেষেণমূলক আলোচনার করা হয়। এরই ধারাবাহিকতায় নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিতরণ নিশ্চিত করা,খাদ্যে ভেজাল ও দূষণ রোধে কঠোর নজরদারি ও আইন প্রয়োগ করা, খাদ্য নিরাপত্তা সর্ম্পকিত গবেষণা ও প্রযুক্তির উন্নয়ন এবং জনগণকে নিরাপদ খাদ্য গ্রহণের গুরুত্ব সর্ম্পকে সচেতন করার আলোকে আলোচনার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সহ-সভাপতি তানজিলা মিনি, সদর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক পারভিন লায়লা ও দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সহ-সভাপতি কামরুন্নাহার রানী শাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আবু সুফিয়ান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন গো-গ্রীন সেন্টারের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরেন। এই দিবসটি শুধু সচেতনতা বৃদ্ধির জন্য নয় বরং একটি টেকসই ও স্বাস্থ্যকর খাদ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি গুরুত্বর্পূণ পদক্ষেপ। সরকারি, বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষের সম্মলিতি প্রচেষ্টাই পারে একটি নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে।অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকার স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কৃষক, রেস্তোরা ব্যবসায়ী, সাংবাদিক ও ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version